জয়পুরহাটে ২ জেএমবি সদস্য গ্রেপ্তার
জয়পুরহাটে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার ভোরবেলা জেএমবি’র আরও দু’জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে--নজরুল ইসলাম (২৫) এবং সালমান (২০)।
পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, জেলা সদরের কাদোয়া চকপাড়া গ্রামের মুসলিম উদ্দীনের পুত্র নজরুল ইসলাম এবং কমরগ্রামের জয়নাল আবেদীনের পুত্র সালমানকে জয়পুরহাট থানা পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
