২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমআলোর পিন্টু পেলেন আইএফজে’র জার্নালিজম ফর টলারেন্স প্রাইজ ২০০৫

‘শাঁখারিবাজারের মৃত্যুকূপে আতঙ্কের মধ্যে বসবাস’ এই শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে বর্তমানে দৈনিক প্রথমআলোর রিপোর্টার শরিফুজ্জামান পিন্টু জয় করেছেন ‘জার্নালিজম ফর টলারেন্স প্রাইজ’ ২০০৫। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) ঘোষিত প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে এ পুরস্কার জিতেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 05:24 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

২০০৪ সালের ১৬ জুন দৈনিক জনকণ্ঠে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিলো। এসময় শরিফুজ্জামান পিন্টু ওই সংবাদপত্রের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার ব্রাসেলস ভিত্তিক সংগঠনটি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে।

ইংরেজি ভাষায় অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরিতে একজন ভারতীয সাংবাদিক এবং ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে নেপালের একজন সাংবাদিক এ পুরস্কার পেয়েছেন।

বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই, সহিষ্ণুতা বৃদ্ধি, এবং সাংস্কৃতিক, ধর্মীয় ও জাতিগত বিভক্তিতে সমঝোতা স্থাপনের লক্ষ্যে আইএফজে এ পুরস্কার দিয়ে থাকে।

দক্ষিণ এশিয়ার ইংরেজি, বাংলা, তামিল, হিন্দি, দারি, পশতু, সিংহলী ও নেপালি ভাষার প্রিন্ট ও অনলাইন, সম্প্রচার ও রেডিও  সাংবাদিকরা এ প্রতিযোগিতায় তাদের রিপোর্ট পাঠাতে পারেন।