বরিশালে জঙ্গি সন্দেহে আটক দুই ইমাম ছাড়া পেয়েছেন
বরিশালে র্যাব -- পুলিশের জঙ্গিবিরোধী যৌথ অভিযানে বৃহস্পতিবার দুপুর ১ টায় আটক দুই ইমামকে জিজ্ঞাসাবাদের পর ওইদিন রাত ১০ টায় ছেড়ে দেওয়া হয়।
যৌথ অভিযানে প্রথমে আটক ও পরে মুক্তিপ্রাপ্তরা হচ্ছে, রূপাতলী জামে মসজিদের ইমাম হাফেজ মো. সিরাজুল ইসলাম এবং মৃধা বাড়ি জামে মসজিদের ইমাম মো. আবুল খায়ের।
