২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গ্রীণ লাইন ভলবো উল্টে একজন নিহত, আহত ১২

কক্সবাজার -- চট্টগ্রাম মহা সড়কে রামু বাইপাস মোড়ে বিলাস বহুল গ্রীণ লাইন ভলবো চেয়ারকোচ উল্টে গিয়ে একজন ব্যক্তি নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 02:35 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তি গ্রীণ লাইনের হেলপার আব্দুল হামিদ (২৪)। তার বাড়ী চট্টগ্রাম শহরে।

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।