২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় তারেক রহমানের শীতবস্ত্র বিতরণ

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর ও গাবতলীতে প্রায় ৩০টির বেশি স্থানে শীতবস্ত্র বিতরণ করেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

শাজাহানপুরের নগর সিনিয়র মাদ্রাসা, বিহীগ্রাম, মোস্তাইল, গাবতলীর বাগবাড়ি, বালিয়াদীঘির আতপজান, দূর্গাহাটার পোড়াদহ, মহিষাবানের পাররানিরপাড়া, দাড়ইল, কদমতলী, মুখানপুকুর, নাড়–য়ামালী, রামেশ্বরপুর, সোনারায়, কাগইল, দক্ষিণপাড়ায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার মতিউর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া শুক্রবার বগুড়াসহ কয়েকটি স্থানে শীতবস্ত্র বিতরণ করা হবে। জানা গেছে, এ সময় তারেক জিয়া গভীর রাত পর্যন্ত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।