২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ভবন নির্মাণ কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫, জেলা প্রশাসককে প্রধান আসামি করে মামলা

কিশোরগঞ্জ কালেক্টরেট ভবন নির্মাণকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ও কর্মচারিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ ব্যক্তি আহত হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এ ঘটনায় জেলা প্রশাসককে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, আইনজীবী ভবনের পাশে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ  কর্মচারিদের ক্লাবভবন নির্মাণের অনুমোদন দিলেও আইনজীবীরা তাদের সমিতি ভবনের পাশে নির্মাণ কাজে বাধা দেয়। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া--পাল্টা ধাওয়াসহ ব্যাপক ভাংচুর হয়। এসময় কমপক্ষে ২৫ ব্যক্তি আহত হয়।

এ ঘটনায় আইনজীবীরা তাৎক্ষণিক প্রতিবাদ সভা করে জেলা প্রশাসক সিএম ইউসুফ হোসাইনকে অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি জানান।

জেলা প্রশাসককে প্রধান আসামি করে আইজীবীদের পক্ষ থেকে ৫০--৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালত প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করছিল।