২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান সম্রাটের জন্মদিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে জাপানের সম্রাট আকিহিতোর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

রাষ্ট্রপতি তার শুভেচ্ছা বাণীতে জাপান সম্রাটের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শান্তি কামনা করেন। দু’দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক চমৎকার সম্পর্ক এবং সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাপান সম্রাটের সুখ ও শান্তি কামনা করে অপর এক শুভেচ্ছা বাণী প্রদান করেন। আগামী বছরগুলোতে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসস্পর্ক আরো দৃঢ় হবে বলে তিনি বাণীতে আশাবাদ প্রকাশ করেন।