মেহেরপুরে বিএনপি নেতাসহ ২ জনকে জবাই করে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর গ্রামে বুধবার রাতে বিএনপি নেতা মোঃ স্বপন (৩০) ও মোমিন (৩১) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে সর্বহারা জনযুদ্ধের ক্যাডাররা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০/২৫ জন সশস্ত্র ক্যাডাররা রাইপুর গ্রামে ঢুকে তাদের বাড়ি ঘেরাও করে অপহরণ করে পার্শ্ববর্তী মাঠে নিয়ে যায়। এলাকাবাসী ধাওয়া করলে জনযুদ্ধ ক্যাডাররা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
এক পর্যায়ে তারা মোমিন ও স্বপনকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত স্বপন বিএনপির গ্রাম কমিটির সহ-সম্পাদক
গাংনী থানা পুলিশ এ হত্যাকাণ্ডের জন্যে চরমপন্থী সংগঠন জনযুদ্ধকে দায়ী করেছে।
