২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

কুমিল্লা--চাঁদপুর সড়কে বুধবার ট্রাক--বেবিট্যাক্সি সংঘর্ষে একজন নিহত এবং দু’জন আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় কুমিল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

স্থানীয় সূত্র জানায়, নিহত হরমুজ আলী (৫০) তার এক আত্মীয়ের জানাযা শেষে সন্ধ্যায় বেবিট্যাক্সিযোগে নিজ গ্রাম শ্রীপুর ফিরছিলেন। বিজরা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বেবিট্যাক্সিকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী হরমুজ আলী নিহত এবং নুরজাহান (২৮) ও সালামত (২২) নামে অপর দুই ব্যক্তি আহত হয়।