রাজশাহীর ৩ জঙ্গির বিরুদ্ধে মামলা দায়ের, ৭ দিনের রিমান্ডে
র্যাব কর্তৃক গ্রেফতারকৃত জেএমবি’র তিনজন জঙ্গির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। সোমবার তাদের সাতদিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ডের আসামী জঙ্গিরা হচ্ছে -- শফিউল্লা তারিক, তরিকুল ও রেজাউল।
পুলিশ জানায়, জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের জামাই আব্দুল আউয়াল গ্রেফতার হওয়ার পর শফিউল্লা তারিককে রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়।
র্যাব সূত্র জানায়, ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের পরে গোদাগাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পথ দিয়ে বিপুল পরিমান বিস্ফোরক আনা হয়েছে বলে গ্রেফতারকৃতরা জানিয়েছে।
শুক্রবার রাজশাহীতে অভিযান চালিয়ে দুহাজার ডেটোনেটর ও ১৪৪ টি পাওয়ার জেলসহ এনামুল, আজমত, হাসমত ও আবদুল ওয়াহাব নামক চার জঙ্গিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রোববার সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।
