বরিশালে বাস খালে পড়ে নিহত ২, আহত ২৭
বরিশালে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে দুইজন নিহত এবং ২৭ জন আহত হয়েছে । আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি বানারীপাড়া উপজেলায় পৌঁছানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোমবার সকাল নয়টার দিকে বায়েরহাট ব্রীজ থেকে খালে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই বাসযাত্রী সারমীন (২৫) এবং আজিজ খান (৫২) নিহত এবং বাসের অর্ধ শতাধিক যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে ২৩ জনকে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চারজনকে শেরে বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এদের মধ্যে দুলাল, মামুন এবং বাহাদুরের অবস্থা আশংকাজনক।
