২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ঢাকাগামী একটি নৈশ কোচের চাকায় পিষ্ট হয়ে শনিবার গভীর রাতে ঠাকুরগাঁও দিনাজপুর রোডের কোচবাড়িতে দু’জন ভ্যান আরোহী নিহত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

নিহতরা হলেন, সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কালুয়ার পুত্র মংলু এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জিরন গ্রামের নিখিল চন্দ্রের পুত্র বিশ্বনাথ বর্মণ।

স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি নৈশ কোচ ঠাকুরগাঁও--দিনাজপুর রোডের কোচবাড়ি এলাকায় গভীর রাতে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটির দ’ুজন যাত্রীই ঘটনাস্থলে নিহত হন।