২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন উদ্যোগ

বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য জনগণকে অবহিত করার জন্য বৃটিশ কাউন্সিল বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শনিবার ‘জলবায়ুর পরিবর্তন’ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

সম্মেলনে বলা হয়, বিশ্বব্যাপী উষ্ণতা বেড়েই চলছে, তা বাংলাদেশের জলবায়ুর ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।

বাংলাদেশে এ পরিবর্তনের যে ব্যাপক প্রভাব পড়বে সে ব্যাপারে সচেতনতা বৃদ্ধি ও বিতর্ক তৈরিতে ক্যাফে সায়েন্টিফিক আলোচনা, স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান ও প্রতিযোগিতা এবং নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

আলোকচিত্র প্রদর্শনীতে বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনের ফলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিশ্বের শ্রেষ্ট দশ জন আলোকচিত্রীর বিশ্বের ১২ টি লোকেশনে তোলা ছবির মাধ্যমে দেখানো হবে। চিত্রবন্ধী ও রেকর্ড হিসেবে ধরে রাখার জন্য বৃটিশ কাউন্সিল ও ক্লাইমেট গ্রুপ যৌথভাবে এ ছবি তুলেছেন।

জলবায়ু পরিবর্তন অর্থনীতি, খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্য, মানবাধিকারসহ নানা ইস্যুতে কী প্রভাব ফেলছে তা ছবিগুলোতে ফুটে উঠেছে।

সম্মেলনে বলা হয়, এই সংকটাপন্ন অবস্থা যাতে আরও ভয়াবহ আকার ধারণ না করতে পারে সে জন্য এ ছবি থেকে সম্ভাব্য সমাধান বের করতে হবে।

প্রদর্শনী ও ক্যাফে সায়েন্টেফিক আলোচনা ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃটিশ কাউন্সিলের প্রতিনিধি ড. জন রোবারিসন যুক্তরাজ্যের প্রখ্যাত টিনডাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এর সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ড. এমিলি বয়েড।