২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১০

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় চেরাগ আলী হাওলাদার নামে এক সাবেক ইউপি সদস্য নিহত ও তার পরিবারের ১০ সদস্য আহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার মরিচবুনিয়া-Ñছোটবিঘাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়,  সকাল ১১টার দিকে টেম্পোতে চড়ে নিহত চেরাগ আলী  তার পরিবারের সদস্যদের নিয়ে ছোটবিঘাই যাচ্ছিলেন। এ সময় টেম্পোর চাকায় তার চাদর জড়িয়ে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন। একই সময় প্রচন্ড ঝাকুনিতে টেম্পুটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে তার পরিবারের অপর ১০ সদস্য আহত হয়। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও মরিচবুনিয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।