২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে জঙ্গিবিরোধী খুতবায় বাধা প্রদানকারীর পুত্র গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জুম্মার নামাজে খুতবায় জঙ্গিবিরোধী বক্তব্যে বাধা প্রদানকারীর পুত্রকে পুলিশ শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 04:21 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পুলিশ জানায়, উপজেলার রামপুর আকরাম উদ্দিন জামে মসজিদের খুতবায় জঙ্গিবিরোধী বক্তব্য প্রদানে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক সংঘর্ষে ১০জন আহত হয়। আহত সাহাব উদ্দিনের মামলার পরিপ্রেক্ষিতে খুতবায় বাধা প্রদানকারী আমেরিকা প্রবাসী আব্দুল আহাদের পুত্র মহিউদ্দিনকে (৩২) শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়।

৯ ডিসেম্বর শুক্রবার রামপুরে জ্ম্মুার নামাজের আগে জঙ্গিবিরোধী খুতবা প্রদানকালে আব্দুল আহাদ তার লোকজন নিয়ে খুতবা প্রদানকারী ইমামকে বাধা দেয়। এ নিয়ে ১০ ডিসেম্বর রাতে স্থানীয় বামনী বাজারে সংঘর্ষ ঘটে।