২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বিএনপি’র হামলায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আহত

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি ক্যাডারদের কয়েক দফা হামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নয়জন নেতাকর্মী আহত হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 01:58 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

শনিবার সকাল পর্যন্ত গত দুইদিনে এসব হামলা চালানো হয়।

আহতরা হচ্ছে উপজেলা শ্রমিকলীগের সভাপতি এরশাদুল আহসান (৪৫), ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবির (৩০), যুবলীগের নাসির উদ্দিন খালাশী (৩২), জসিমউদ্দিন (৩৭), ইউপি মেম্বার জগৎজীবন (৩৮), ইউপি মেম্বার ফরিদউদ্দিন ফুর্তি (৩৯) এবং ছাত্রলীগ কর্মী আজিম (২৬)।

সর্বশেষ শনিবার সকালে মারধর করা হয় ছাত্রলীগকর্মী রিয়াজ (২৫) ও মাসুমকে (২৪)।