২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিজয় দিবস পালিত

কোলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ৩৪ তম বিজয় দিবস উৎসব পালন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

কোলকাতা ডেপুটি হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (তথ্য) এ এ এম সালেহ টেলিফোনে বিডিনিউজকে জানান, ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মন্ত্রী, আমলা, কূটনৈতিক, সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দ ও শিক্ষাবিদসহ প্রখ্যাত ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা, বাংলাদেশী পণ্যের প্রদর্শনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান দিবসটিকে আনন্দময় করে তোলে।

জাতীয় পতাকা উত্তোলন এবং দেশের সুখ ও শান্তি কামনা করে মোনাযাতের মাধ্যমে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।