২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় চাঁদা না পেয়ে স্কুল ভবন গুঁড়িয়ে দিয়েছে চরমপন্থীরা

দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে চরমপন্থীরা কুষ্টিয়ার দৌলতপুরের আড়িয়া ইউনিয়নের হৃদপুর গ্রামের একটি স্কুল ভবন বুধবার রাতে গুঁড়িয়ে দিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

অভিযোগে জানা যায়, সম্প্রতি হৃদপুর গ্রামে সাড়ে আট লাখ টাকা ব্যয়ে নাসিরউদ্দিন কল্যাণ ট্রাস্টের অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়।

কাজ শুরু হওয়ার পর নিষিদ্ধ চরমপন্থী সংগঠন এমএল জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার পরিচয় দিয়ে আনোয়ার নামে এক ব্যক্তি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় বুধবার রাতে ওই দলের ক্যাডার আনিস, কোরবান, সোনা, মোতালেব, আমান, নুরুল হকসহ ১৫--১৬ জন সন্ত্রাসী ভবনটি ভেঙে দেয়। সন্ত্রাসীরা যাওয়ার সময় শ্রমিকদের হুমকি দিয়ে যায়, দাবিকৃত চাঁদা পরিশোধ না করে পুনরায় নির্মাণ কাজ শুরু করলে ব্রাশফায়ারে  প্রত্যেককে হত্যা করা হবে।