২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত ও ২০ জন আহত

টাঙ্গাইল--ঢাকা মহাসড়কের মির্জাপুর বাইপাসে বৃহস্পতিবার বিকালে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

স্থানীয় পুলিশ সূত্র জানায়, সরিষাবাড়ী থেকে ঢাকাগামী একটি বাস (টাঙ্গাইল--১১--০১১৮) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৩ যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আরো ২০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো মোশারফ হোসেন(২২) এবং মো. জিন্নাহ (২৯)।