২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিফট দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্যে রক্ষা পেলেন জিএম কাদের এমপি

লিফট দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্যে বেঁচে গেলেন জাতীয় পার্টির (এ) সংসদ সদস্য জিএম কাদের এমপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে ম্বাস্থ্যসেবা কমিটির নিয়মিত একটি সভায় অংশগ্রহণ শেষে বেরিয়ে আসার সময় তিনি এ দুর্ঘটনায় পড়েন।

জিএম কাদের এবং রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুস সোবহানসহ বেশ কয়েকজন লিফটে করে চার তলা থেকে নিচে নামার সময় লিফটের দরজা বিকট শব্দে ভেঙে আটকে যায়। পরে হাসপাতালের কর্মচারিরা দীর্ঘ সময় চেষ্টা করে তাদের উদ্ধার করেন।

এসময় হাসপাতালের করিডোরে জনসাধারণ ছোটাছুটি করতে থাকে।

ঘটনার পর পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা দ্রুত হাসপাতালে উপস্থিত হয়।