সন্ত্রাসী আস্তানায় অভিযানের স্বার্থে র্যাব গ্রেফতারের খবর চেপে রেখেছিলো
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) জেএমবি আস্তানায় তল্লাসি অভিযান চালানোর স্বার্থেই জেএমবি নেতা সানির গ্রেফতারের খবর কয়েক ঘন্টার জন্য চেপে রেখেছিলো।
অভিযান চালানোর আগেই যাতে জেএমবি কর্মীরা তা টের না পায়, সেজন্যই এটি করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল মাহবুবুর রহমান বিডিনিউজকে বলেন, গ্রেফতারের খবর প্রকাশ করলে এতো বিস্ফোরক, অস্ত্র এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা যেতো না।
র্যাব মহাপরিচালক অব্দুল আজিজ সরকার বিডিনিউজকে বলেন, শায়খ রহমান, বাংলা ভাই দেশেই আছে। জেএমবি হোতাদের গ্রেফতারের ব্যাপারে আমরা আশাবাদী।
