২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ডোবা থেকে দেড় বছরের শিশুর লাশ উদ্ধার

বগুড়া সদর থানা পুলিশ বুধবার সকালে শহরতলীর তিনমাথা রেলগেটের পশ্চিমে একটি ডোবা থেকে দেড় বছরের এক শিশুকন্যার লাশ উদ্ধার করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে  সেখানে লাশটি ভাসতে দেখে লোকজন সদর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মোহাম্মদ আলী হাসপাতাল মর্গে পাঠায়।

শিশুটির পরিচয় এবং তাকে কীভাবে হত্যা করা হয়েছে, তা জানা সম্ভব হয়নি।

পুলিশের ধারণা, শিশুটিকে অন্যত্র হত্যার পর লাশটি ফেলে যাওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।