পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে মোশাররফ হোসেন ভূঁইয়ার যোগদান
সদ্য নিয়োগ পাওয়া পেট্রোবাংলা চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বুধবার কাজ শুরু করেছেন।
প্রথম দিন তিনি পেট্রোবাংলা পরিচালকদের সাথে এক বৈঠকে মিলিত হন।
মঙ্গলবার তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে যোগদান করেন। যোগদান শেষে তিনি জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে তিনি অতিরিক্ত সচিব পদে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
