২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমে নারীর ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহবান

কেবল স্পর্শকাতর বিষয়গুলো নিয়েই নয়, নারীর ইতিবাচক দিকগুলোও গণমাধ্যমে উঠে আসা উচিত, রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা একথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

নারীদের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কেবল রিপোর্টিং করা হলে তা তাদের বর্তমান অবস্থা থেকে উত্তরণে খুব একটা সহায়ক হবে না। বাংলাদেশের গণমাধ্যমের বরং উচিত তাদের সাফল্যের ঘটনাগুলো তুলে ধরা। ‘গণমাধ্যমে নারী’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ মত প্রকাশ করেন।

তারা বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে এবং নারীর জন্যে গুরুত্বপূর্ণ এমন ইস্যুতে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল আয়োজিত এ দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুনীতা মুখার্জী।

তথ্যসচিব ব্যারিস্টার এম হায়দার আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন এশিয়ায় এইচআইভি/এইডস বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ড. নাফিস সাদিক। চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন ও শিল্পী ফেরদৌসি বেগম এ উপলক্ষ্যে বক্তব্য রাখেন।