জেএমবি নেতা সুমনের খোঁজে ঢাকা পলিটেকনিকে অভিযান, যুবক আটক
নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র শীর্ষনেতা সুমনকে ধরতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা মঙ্গলবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট’র লতিফ হলে অভিযান চালায় এবং এক যুবককে গ্রেফতার করে।
গোয়েন্দা সূত্র জানায়, এসময় পুলিশ গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করে। আটক যুবকের পরিচয় পাওয়া যায়নি।
র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং এর পরিচালক কমান্ডার মাসুদ হাসান গ্রেপ্তার ও উদ্ধারের ঘটনা অস্বীকার করে জানান, অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে বোমা হামলার হুমকি’র ফোন কল পেয়ে তারা হলে অভিযান চালায়।
মাসুদ বলেন, কাউকে গ্রেফতার বা কোন কিছু উদ্ধার করা হয়নি।
এদিকে সোমবার রাতে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ঢাকা কলেজের হলে জেএমবি সদস্যদের খোঁজে অভিযান চালায়। আগামীতেও এ অভিযান চলতে পারে।
পলিটেকনিক’র গার্ড সাগর জানান, র্যাব, পুলিশ এবং সাদাপোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল সোয়া ১১টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত লতিফ হল ঘিরে রেখে অভিযান চালায়।
