২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ দল পরিবহন শ্রমিকের মধ্যে সংঘর্ষের জের: কক্সবাজার--চট্টগ্রাম মহাসড়কে অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘট

দু’দল পরিবহন শ্রমিকের মধ্যে সংঘর্ষের জের ধরে সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্যে কক্সবাজার--চট্টগ্রাম মহাসড়কে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এর আগে বিবদমান দু’দল শ্রমিকের মাঝে সংঘর্ষে ১০ জন আহত হয়। এসময় ৫/৬টি গাড়ি ভাংচুর করা হয়। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।

একটি সূত্র জানায়, কক্সবাজার--টেকনাফ সড়কের গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করে আসছে টেকনাফ বাস মিনিবাস মালিক সমিতি নামে একটি সংগঠন। সোমবার সকালে হঠাৎ করে ওই সড়কে সৌদিয়া ও শাহ আমিন পরিবহনের কোচগুলো যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যেতে চাইলে টেকনাফ মালিক--শ্রমিকদের এই সংগঠন কোচগুলোকে দিলে দু’দল পরিবহন শ্রমিকের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় সৌদিয়া ও শাহ আমিন পরিবহনের ৫/৬টি গাড়ী ভাংচুর করা হয়।

এঘটনার প্রতিবাদে শহরে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটের ডাক দেয়।