সিলেটে বিস্ফোরকসহ জঙ্গি সন্দেহে ৫ জন গ্রেপ্তার
সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে আটক বিস্ফোরক দ্রব্যের চালানের সাথে জড়িত এবং জঙ্গি সন্দেহে পুলিশ রোববার রাতে আরো চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তারা হচ্ছে-- ভাল্লুকমারা গ্রামের ফয়েজ, বেলাল, মাসুদ ও সাউদ। এনিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো পাঁচ। আটককৃত ফয়েজ সোমবার আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে বিস্ফোরক দ্রব্য চালানের সাথে তার যুক্ত থাকার কথা স্বীকার করে।
৫ ডিসেম্বর প্রথমে বিডিআর ওই সীমান্ত থেকে বিস্ফোরক উদ্ধার করে।
১১ ডিসেম্বর সকালে কানাইঘাটের ভাল্লুকমারা গ্রামের একটি মুদি দোকান থেকে ছয়টি ডেটোনেটর, চার প্যাকেট বিস্ফোরক ও তিনটি ফিউজ উদ্ধার করে বিডিআর জওয়ানরা। এসময় তারা সফর আলী নামে একজন মুদি দোকানিকে আটক করে কানাইঘাট থানায় সোপর্দ করে।
তাকে পরে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
