নীলফামারীতে পত্রিকা অফিসের কাছ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
নীলফামারীর সাপ্তাহিক নীলসাগর পত্রিকা অফিসের কয়েক গজ দূরে দিপালী সিনেমা হল ক্যাম্পাস থেকে সোমবার ভোরে পুলিশ একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। এতে লাল টেপ প্যাঁচানো এবং বৈদ্যুতিক তারে পেনসিল ব্যাটারি লাগানো ছিল।
বিভিন্ন গণমাধ্যমের নীলফামারীর রিপোর্টাররা প্রতিদিন ওই পত্রিকা অফিসে বসে তাদের রিপোর্টিংয়ের কাজ করেন।
ভোরে সিনেমা হলটি ঝাড়– দিতে এসে ঝাড়–দার নাটুয়া বস্তুটি দেখে লোকজনকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ এসে এটি উদ্ধার করে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে কিছুক্ষণ পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রেখে পাশের একটি জলাশয়ে ফেলে দেয়।
নীলফামারী পুলিশ সুপার সোয়েব আহমেদ উদ্ধারকৃত বস্তুটি বোমা নয় বলে দাবি করেছেন।
