২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার

ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের একটি বিয়ে বাড়ি থেকে সোমবার ভোরে পুলিশ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। সে হত্যাসহ ১০টি মামলার ফেরারী আসামি।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জানা যায়, ভৈরব থানার চাঞ্চল্যকর লঞ্চ ডাকাতি মামলার ফেরারী আসামি তাহের মেঘনার কালিনদী ও গোড়াউত্রা নদীর ত্রাস হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, তাহেরের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা, দুইটি ডাকাতি মামলা এবং পার্শ্ববর্তী থানা সমূহে আরও প্রায় সাত/আটটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে।