২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় হজ্বযাত্রীর মৃত্যু, আপডেটেড

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ভোর দেড়টার দিকে বিজি০৮০১-বিমানের অপেক্ষারত একজন নন-ব্যালটি হজ্বযাত্রী মৃত্যুবরণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 11:00 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

নিহত হজ্বযাত্রীর নাম আকবর আলী। তার বাড়ি পাবনার শ্রীপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে।

হজ্বযাত্রীরা অভিযোগ করেন, বিজি০৮০১ বিমানটি রোববার বিকাল ৫টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা ছাড়েনি।

কারণ বিমানটি জেদ্দা বিমানবন্দরে নামার ব্যাপারে সে দেশের সরকারের অনুমতি না থাকায় এর পরবর্তি ফ্লাইট শিডিউল নির্ধারণ করা হয় সন্ধ্যা ৭টায়। পরে ওই ফ্লাইটটি একেবারে বাতিল করা হয়।

এরপর থেকে এ ফ্লাইটের যাত্রীরা অপেক্ষা করতে থাকেন কখন তারা যাত্রা শুরু করবেন।

এ ব্যাপারে হজ্বযাত্রীরা বার বার বিমান কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেও কোন সদুত্তর পাননি।

এক পর্যায়ে অপেক্ষারত হজ্বযাত্রী আকবর আলী মারা যান।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার সকালে একটি ডিসি--১০ উড়োজাহাজ দিয়ে বিমানের এ বছরের প্রথম হজ্ব ফ্লাইট উদ্বোধন করেন।