২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বিএনপি ক্যাডারদের হাতে সাংবাদিক প্রহৃত

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার যুগান্তর প্রতিনিধি লাহেল মাহমুদ (৩০)কে রোববার সন্ধ্যায় বিএনপি ক্যাডারা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সূত্র জানায়, সম্প্রতি নাজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত দুর্নীতির সংবাদের জের ধরে রোববার সন্ধ্যায় নাজিরপুর ব্রিজের কাছে এলাকার স্থানীয় বিএনপি ক্যাডাররা তার ওপর চড়াও হয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান খান বিডিনিউজ--এর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তিনি ঘটনাস্থল পরির্দশন করেছেন বলে জানান।