২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল ও মৌলভীবাজার সরকারি স্কুলে বোমা আতংক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে রোববার বোমা সদৃশ বস্তু দেখে বোমা আতংক সৃষ্টি হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের বাথরুমে বোমা সাদৃশ্য একটি বস্তুকে কেন্দ্র করে গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে।

পুলিশ সুত্র জানায়, দুপুর ৩টায় এক ছাত্র বাথরুমে গিয়ে কালো স্কচটেপ ও তার দিয়ে মোড়ানো একটি কৌটা দেখে শিক্ষকদের অবহিত করে। পরে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ও র‌্যাবের একটি দল সেখানে আসেন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বোমা বিস্ফোরক টিম না আসায় বোমা সম্পর্কে এখনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

বিডিনিউজ মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বারান্দায় ফুলের টবের মধ্যে বোমা জাতীয় একটি বস্তু দেখে প্রধান শিক্ষক পুলিশ সুপারকে জানান। তাৎক্ষনিকভাবে পুলিশ এসে স্কুল এলাকা ঘিরে রাখে। সিলেট থেকে র‌্যাব-৯ এর বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষানিরীক্ষার পর দেখতে পায় বোমাসদৃশ্য স্কচটেপ পেচানো বস্তুটির ভিতর বালু ছিল। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।