২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক সড়ক দূঘটনায় নিহত ৩

সাভার, মাদারীপুর ও লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় রোববার তিন জন নিহত হয়েছে। বিডিনিউজ সাভার প্রতিনিধি জানান, নবীনগর--কালীয়াকৈর সড়কের সাভার পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ডের কাছে সকাল ১১টার দিকে বাস চাপায় রিপন মণ্ডল (২২) নামে এক যুবক নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 06:43 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মিনিবাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ লাশটি উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে গেছে। নিহত রিপন মণ্ডল পলাশবাড়ি স্ট্যান্ডের হাবীব ফুড প্রডাক্টসের সেলসম্যান ছিল।

মাদারীপুর প্রতিনিধি জানান, রোববার বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার আমগ্রামের বাজারের কাছে একটি দ্রুতগামী বাস, রাস্তা পারাপারের সময় রুমি বেগম ও তার মেয়ে মনিকা (৩) কে চাপা দিয়ে চলে যায়। এতে মনিকা ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং তার মা গুরুতর আহত হয়।

লক্ষীপুর প্রতিনিধি জানান, রোববার দুপুরে সদর উপজেলার মান্দারী বাজারে প্রধান সড়কে  একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সাগর (১৩) নামে এক কিশোরকে  ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাতপাতালে নেওয়ার পথে সে মারা যায়। চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে। সদর থানায় এব্যাপারে ইউডি মামলা করা হয়েছে।