২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল পাসপোর্টে ভারত যাওয়ার সময় সাতক্ষীরা থেকে জেএমবি সন্দেহে ২ জন আটক

পাসপোর্ট জাল করে ভারত যাওয়ার সময় রোববার সকালে ভোমরা স্থল বন্দর থেকে জেএমবি সন্দেহে আল মামুন ও ইলিয়াস নামে দুইজনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 04:27 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

পুলিশ জানায়, গাজীপুরের আরিচপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আল মামুন (২২) এবং নারায়ণগঞ্জের ধোপাপট্টির হাজী ফজলুল হকের ছেলে ইলিয়াস (২৬) ভারতে যাওয়ার জন্যে ভোরে ঢাকা থেকে ভোমরা স্থল বন্দরে আসে। তাদের পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেওয়া হলে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম পাসপোর্টে জালিয়াতির বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সদস্য বলে জানায়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে।