২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার কান্তিভিটা সীমান্তে রোববার ভোরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 02:42 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

নিহত যুবকের নাম রাজু মিয়া (১৮)। সে বালিয়াডাঙ্গি উপজেলার বঙ্গভিটা গ্রামের ইসমাইল উদ্দীনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু রোববার ভোরে কান্তিভিটা সীমান্ত এলাকায় তার নিজ জমিতে ধান কাটতে গেলে ভারতীয় ৩২ বিএসএফ হাটখোলা ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে ভারত সীমান্তে যাওয়ার জন্যে ডাক দেয়।

রাজু ভারত সীমান্তে যেতে অস্বীকার করলে বিএসএফ অতর্কিতে তার উপর গুলিবর্ষণ করে।

এতে মেইন পিলার ৩৮৮/২--এস এর কাছে তার মৃত্যু হলে বিএসএফ তার লাশ টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

কান্তিভিটা বিওপি’র বিডিআর সদস্যরা সকালে রাজুর লাশ সনাক্ত করে তা ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়।

সন্ধ্যায় উভয় পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে।

এদিকে ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটেলিয়ন ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এ ঘটনায় কান্তিভিটা সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।