সাভারে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
সাভারের নবীনগর--কালীয়াকৈর সড়কের সাভার পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ডের কাছে রোববার সকাল ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
নিহতের নাম রিপন মণ্ডল (২২)।
পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মিনিবাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ লাশটি উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে গেছে।
নিহত রিপন মণ্ডল পলাশবাড়ি স্ট্যান্ডের হাবীব ফুড প্রডাক্টসের সেলসম্যান ছিল।
