২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্য সাগরীয় স্টাইলের ডায়েট হৃদপিন্ডের জন্য ভালো

ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষেরা যে খাদ্য খেতে অভ্যস্ত অন্য অঞ্চলের মানুষও তিন মাস ধরে সে ধরনের খাদ্য খেলে হৃদরোগ সংক্রান্ত ঝুঁকি ১৫ শতাংশ কমে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 12:22 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষের সুস্বাস্থ্যের পেছনে রয়েছে তাদের খাদ্যাভ্যাস। তারা মূলত দানা শস্য, ফলমূল, শাক সবজি, বাদাম, মাছ, জলপাই তেল এবং গরু, ভেড়া বা ছাগলের মাংস খেয়ে থাকে।

টিমোনে চিকিৎসা অনুষদের ফ্রেঞ্চ গবেষকরা ২১২জন পুরুষ ও মহিলার ওপর পরীক্ষা চালিয়ে দেখেন যে, ভূমধ্যসাগরীয় অঞ্চলের লোকদের মতো খাদ্য গ্রহণে অভ্যস্ত হলে হৃদরোগের ঝুঁকি কমে যায়।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের নির্দেশ দেওয়া হয়েছিল যে, তারা সপ্তাহে চারবার মাছ খেতে পারবে এবং গরু, ভেড়া বা ছাগলের মাংস সপ্তাহে মাত্র একবার খেতে পারবে। পুরুষদের জন্য দৈনিক দুই গ্লাস রেড ওয়াইন এবং মহিলাদের জন্য একবার ওয়াইন খাওয়ার পরামর্শ দেওয়া হয়।