২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বাংলাদেশের ব্যবসার প্রসার বাড়ছে

বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন গ্র“প আড়ং এবং প্রধান মিষ্টান্ন ভাণ্ডার আলাউদ্দিন সুইটমিট ধীরে ধীরে লন্ডনের তাদের ব্যবসার প্রসার ঘটাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

একটি সূত্র জানায়, তুমুল প্রতিযোগিতা থাকা সত্বেও প্রতিষ্ঠন দুটি’র বার্র্ষিক মুনাফার পরিমান ১২ লাখ ৫০ হাজার ডলার।

আড়ং - এর  লন্ডন শাখার ম্যানেজার বদরুল হক মনে করেন, যেখানে লন্ডনে মার্ক এন্ড স্পেন্সার, এইচ এন্ড এম অথবা গ্যাপ’র মত বিশ্বের নামকরা সব বিখ্যাত ফ্যাশন গ্র“প পরিচালিত হচ্ছে, সেখানে বাংলাদেশের আড়ং খুব অল্প সময়ের মধ্যে প্রতিযোগিতা করে নিজেদের নাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, ভারত ও পাকিস্তানের মিষ্টির কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের আলাউদ্দিন সুইটমিট বর্তমানে লন্ডনে শক্ত অবস্থান করে নিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির লন্ডনের একটি শাখার ব্যবস্থাপক লায়েক আলী।

আলাউদ্দিন সুইটমিট সূত্র জানায়, যদিও শুরুতে ব্যবসা তেমন জাঁকজমক ছিলো না, তবুও উদ্যোক্তারা ধৈর্য্য ধরে ছিলো। কিন্তু এক বছরের চেষ্টা ও বিনিয়োগের পর আড়ং এবং আলাউদ্দিন সুইটমিট উভয়েই বিদেশী  কেম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা করার মত শক্তিশালী অবস্থানে চলে আসে।

লন্ডনে বিপুল সংখ্যক বাংলাদেশীর অবস্থান লক্ষ্য করে কিছু অভিজ্ঞ বিনিয়োগকারি সেখানে  আলাউদ্দিন সুইটমিটের শাখা খোলার জন্য আগ্রহী হয়ে ওঠে। বাংলাদেশে জনপ্রিয় এ মিষ্টান্ন ভান্ডারটি ১৯৯২ সাল থেকে লন্ডনে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

একইভাবে ২০০১ সালের ২১ অক্টোবর এম. আহমেদ লন্ডনে আড়ং -এর কার্যক্রম শুরু করেন।