২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের সঙ্গে বৃহৎ দু’টি উন্নয়ন প্রকল্প স্বাক্ষরিত হবে রোববার

বাংলাদেশ সরকারের সাথে দু’টি উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী হিলারি বেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

তিনি দু’দিনের সফরে রোববার ঢাকা আসছেন।

বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সাথে ব্রিটিশ আন্তজর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডি’র ৫০ মিলিয়ন পাউন্ডের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম (আরইডিপি) এবং সাড়ে সাত মিলিয়ন পাউন্ডের রেমিটেন্স অ্যান্ড পেমেন্ট পার্টনারশীপ (আরপিপি) প্রকল্প স্বাক্ষরিত হবে।

বাংলাদেশ সফরকালে হিলারি বেন প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অর্থ মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে দেখা করে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

এছাড়া তিনি ঢাকায় ডিএফআইডি পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন।

দু’দিনের সফর শেষে দেশে ফেরার আগে তিনি ঢাকায় ব্রিটিশ হাইকমিশন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন।