২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর ও লালমনিরহাটে জেএমবি সন্দেহে আটক ৩

শেরপুর ও লালমনিরহাট থেকে শনিবার পুলিশ জেএমবি সন্দেহে তিনজনকে আটক করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 04:53 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর পুলিশ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কসবা এলাকা থেকে আরিফ (১৬) ও সোহাগ (২০) নামের দুই যুবককে আটক করে। আটককৃতদের কাছ থেকে শতাধিক জেহাদী বই ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্লাস্টিকের বস্তার মধ্যে জেহাদী বই ও কাগজপত্র নিয়ে ওই দুই যুবক রিকশাযোগে শহরের নাগপাড়া এলাকা থেকে কামারপাড়া এলাকায় যাওয়ার পথে স্থানীয় দু’ যুবক তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলে। এসময় বস্তা খুলে জেহাদী বই ও কাগজপত্র দেখে জনতা তাদের আটক করে থানায় খবর দেয়।

পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

বিডিনিউজ লালমনিরহাট প্রতিনিধি জানান, পুলিশের একটি বিশেষ দল শনিবার ভোরে কালীগঞ্জ উপজেলা সদর থেকে জেএমবি সদস্য সন্দেহে আশরাফিয়া দখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলামকে আটক করেছে। ১৭ আগস্ট বিস্ফোরণের পর থেকে পুলিশ শহিদুলকে খুঁজছিল।