২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২ কেজি ওজনের বোমা উদ্ধার

সিরাজগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন দত্তবাড়ী রোডের মুদি দোকান থেকে শুক্রবার রাত ১১টার দিকে র‌্যাব সদস্যরা দুই কেজি ওজনের একটি বোমা উদ্ধার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 10:20 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

র‌্যাব জানায়, এলাকাবাসী মুদি দোকানের ভেতর ডানোর কৌটায় লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমাটি দেখতে পেয়ে সিরাজগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ র‌্যাবকে বিষয়টি অবহিত করলে তারা এসে ঘটনাস্থল থেকে দুই কেজি ওজনের বোমাটি উদ্ধার করে। বোমাটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।