মিটফোর্ড এলাকা থেকে বিপুল পরিমাণ জেহাদী বই ও লিফলেট উদ্ধার
মিটফোর্ড হাসপাতালের কাছে বুড়িগঙ্গার নদীর তীর থেকে পুলিশ শুক্রবার সকালে সাত বস্তা জেহাদী বই ও লিফলেট উদ্ধার করেছে।
স্থানীয় পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে বস্তা বন্দি বিপুল পরিমাণের জেহাদী বই ও লিফলেট পরিত্যাক্ত অবস্থায় দেখতে পায়।
পুলিশ এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
