২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ্ব ফ্লাইটের জন্যে বিমানের লিজকৃত বোয়িং ঢাকা পৌঁছেছে

হজ্ব ফ্লাইটের জন্যে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের লিজকৃত একটি ৭৪৭-৩০০ বোয়িং বিমান শুক্রবার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বিমানের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৭৬ আসন বিশিষ্ট উড়োজাহাজটি ১১ ডিসেম্বর হজ্ব যাত্রীদের নিয়ে ঢাকা থেকে জেদ্দায় যাবে।

বিমান সূত্র জানায়, লিজ নেয়া ৩৮৭ আসন বিশিষ্ট আরেকটি এয়ারবাস ১২ ডিসেম্বর ঢাকা পৌঁছাবে। 

এছাড়াও বিমান নিয়মিত ফ্লাইটে হজ্বযাত্রীদের পরিবহন করবে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২৭৪ জন ব্যালটি হজ্বযাত্রীকে নিয়ে প্রথম হজ্ব ফ্লাইটের উদ্বোধন করার পর ১১ ডিসেম্বর সকাল ১১টায় সেটি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।