২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্নস্থানে ৩ হিন্দুসহ ৬ জঙ্গি গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন সন্দেহে পুলিশ বৃহস্পতিবার রাত ও শুক্রবার দেশের বিভিস্থান থেকে ছয় জঙ্গি আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

মাদারীপুর ও কুষ্টিয়া ও ঠাঁকুরগাও থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ মাদারীপুর প্রতিনিধি জানান, শুক্রবার সকালে জেলার কালকিনি থানা পুলিশ কয়ারিয়া গ্রাম থেকে জঙ্গি সন্দেহে মো. সিলিক হোসেন মিয়া (৩২) কে আটক করে। কয়ারিয়া বাজারের নতুন মুদি দোকানদার সিলিক হোসেনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। তার বাড়ী মৌলভী বাজার।

বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি সন্দেহে পুলিশ বৃহস্পতিবার এক নওমুসলিম যুবক ও তার হিন্দু পিতাসহ চারজনকে আটক করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো নওমুসলিম সাধন কুমার দেবনাথ ওরফে মো. ইসরাইল হোসেন (২২), তার পিতা ভবতোষ চন্দ্র দেবনাথ (৪৫), স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী সেলিম (৪০) এবং তার ছোট ভাই আনোয়ারুল (৩২)। সাধন ওই গার্মেন্টেসে কাজ করতো। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও সদরের মুন্সিপাড়ার এক ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ শাহজাহান ওরফে আমির হামজা নামে এক আত্মঘাতী স্কোয়াড সদস্যকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে শাহজাহান জানায়, তার বাড়ি গাইবান্ধা জেলায়। সে ১৭ আগস্ট রাজশাহীর রানী নগরে বোমা হামলার সঙ্গে জড়িত ছিল। কয়েকদিনের মধ্যেই তারা ঠাকুরগাঁওয়ে বোমা হামলার পরিকল্পনা করছিল। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

অন্যদিকে নওগা প্রতিনিধি জানিয়েছেন, গত বুধবার নওগাঁর রানী নগর উপজেলার দুর্গাপুরে চলন্ত রিক্সা ভ্যানের ওপর বিস্ফোরিত বোমা তিনটির সঙ্গে ঝালকাঠিতে হামলার সময় ব্যবহৃত বোমার মিল পাওয়া গেছে। বৃহস্পতিবার বগুড়া সেনানিবাসের বোমা বিশেষজ্ঞ ক্যাপ্টেন ইসমাইল ও ক্যাপ্টেন খালেক বিস্ফোরণের স্থান পরিদর্শন ও আলামত সংগ্রহ শেষে এই মত দেন। তবে পুলিশ জানায়, এ ঘটনায় আটক রিক্সাভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করে কোনও তথ্য উদ্ধার করা যায় নি।