গাইবান্ধায় জেএমবির আঞ্চলিক সমন্বয়কারীসহ ২ জন গ্রেপ্তার
গাইবান্ধার সাঘাটা উপজেলা থেকে পুলিশ শুক্রবার ভোরে নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) এর আঞ্চলিক সমন্বয়কারীসহ দুইজনকে গ্রেপ্তার করে।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল সালাফিকে (৪৫) সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সালাফি কয়েক মাস আগে ওই এলাকায় একটি মিষ্টির দোকান দেয়। সেখান থেকেই জঙ্গি সদস্যদের গোপন বৈঠক এবং বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতা চালাত। সালাফি কলকাতার একটি মাদ্রাসায় পড়াশুনা করত।
এছাড়া পুলিশ একই স্থান থেকে সালাফির ঘনিষ্ঠ সহচর জেএমবি সদস্য আব্দুর রাজ্জাককেও (২৫) গ্রেপ্তার করে।
