২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড়শ আইনজীবীকে ‘ট্রায়াল অ্যাডভোকেসি’ প্রশিক্ষণ দেবে অস্ট্রেলিয়ান বার অ্যাসোসিয়েশন প্রতিনিধি দল

আট সদস্য বিশিষ্ট অস্ট্রেলিয়ান বার অ্যাসোসিয়েশন’র একটি প্রতিনিধি দল বাংলাদেশের প্রায় ১৫০জন আইনজীবীকে ‘ট্রায়াল অ্যাডভোকেসি’র ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিগ্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের তত্ত্বাবধানে ১১ থেকে ১৪ ডিসেম্বর এবং ১৮ থেকে ২১ ডিসেম্বর দুই পর্যায়ে এই প্রশিক্ষন চলবে।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের আমন্ত্রনে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার উচ্চ আদালতের মাননীয় বিচারপতি পিটার ডাটনী।

অন্যদের মধ্যে প্রশিক্ষক হিসেবে থাকবেন ব্যারিস্টার ডেন ও’ গোরম্যান, ব্যারিস্টার ডেভিড কারটেইন কিউসি, ব্যারিস্টার হেলেন কেল, ব্যারিস্টার লিজ ওয়েসন এস.সি, ব্যারিস্টার বব রিড, ব্যারিস্টার ডেভিস রস কিউ.সি এবং ব্যারিস্টার ফিওনা ম্যাকলয়েড এস.সি।