চাঁদপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ৩৫
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ডাকেরচরে বৃহস্পতিবার ভূমিহীন ও জোতদারদের মধ্যে ধান কাটা নিয়ে কয়েক দফা সংঘর্ষে মহিলাসহ ৩৫ জন আহত হয়েছে।
আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকেরচরে ভূমিহীনরা ধান কাটতে যাওয়ার পর জোতদাররা তাদেরকে বাধা দিলে
উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
