গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শনিবার
গণফোরাম কেন্দ্রীয় কমিটির জরুরি বর্ধিত সভা শনিবার বিকাল তিনটায় রাজধানীর হোটেল ইডেনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সভায় সারাদেশে জঙ্গি সাম্প্রদায়িক আত্মঘাতি বোমা হামলার প্রেক্ষিতে করণীয় নির্ধারণ ও সরকার প্রস্তাবিত সংলাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
