মক্কা ঘোষণার মধ্য দিয়ে ওআইসি সম্মেলন শেষ
মক্কা ঘোষণা অনুমোদন এবং ১০ বছর মেয়াদী কর্মসূচি প্রনয়ণের মাধ্যমে বৃহস্পতিবার পবিত্র মক্কা নগরীতে ইসলামী সম্মেলন সংস্থা’র (ওআইসি) দু’দিনব্যাপী বিশেষ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে।
সম্মেলন থেকে সুষ্পষ্টভাবে বলা হয়, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম জঙ্গিবাদ এবং চরমপন্থাকে সমর্থন করে না।
মক্কা ঘোষণায় সকল মুসলিম দেশকে সন্ত্রাসবাদ দমনে সম্ভাব্য সকল উপায় গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে পাঠ্যক্রম আধুনিকায়নের মাধ্যমে সহনশীলতা, ধৈর্য, সংলাপ এবং পরমত সহিষ্ণুতা শেখানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ফিলিস্তিন, গোলান মালভূমি এবং লেবাননের দখলীকৃত ভূখণ্ড থেকে ইসরাইলী সৈন্য প্রত্যাহারের আহ্বান জানান।
সম্মেলনের পক্ষ থেকে ইরাকে চলমান জাতীয় সমঝোতা উদ্যোগের প্রশংসা করে সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা করা হয়।
কাশ্মির প্রসঙ্গে বলা হয়, সেখানকার জনগনকেই তাদের ভাগ্য নির্ধারণ করতে দেওয়া উচিত।
শীর্ষ সম্মেলনে বলা হয়, কোন সদস্য দেশ বহি:শত্র“ দ্বারা হুমকির সম্মুখিন হলে অন্য সদস্যরা তার সহায়তায় এগিয়ে আসবে।
