২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বোমা: কেন্দ্রীয় উদীচীর প্রতিবাদ সমাবেশ

নেত্রকোণায় আত্মঘাতী বোমা হামলায় উদীচী’র এক নেতাসহ সাত ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী বৃহস্পতিবার তাৎক্ষণিক ভাবে রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

উদীচী’র জেলা কার্যালয়ের সামনে মৌলবাদী সম্প্রায়িক গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলায় সংগঠনের জেলা সংসদের সহ-সধারণ সম্পদাক খাজা হায়দার হোসেনসহ সাত ব্যক্তি নিহত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনজার চৌধুরী সুইট, আহকাম উল্লাহ, মাহমুদ সেলিম, মান্নান হীরা ও গোলাম কুদ্দুস প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবর্গ  ৯ ডিসেম্বর তিনটায় টিএসসি থেকে শহীদ মিনার পর্যন্ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শোক র‌্যালি, একই সমসয় সারাদেশে উদীচীর প্রতিটি শাখায় শোক র‌্যালি, বিকাল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও সারাদেশে কালো  পতাকা উত্তোলন এবং ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের প্রতিটি জেলা শহীদ মিনারে প্রতিকী অনশন কর্মসূচী ঘোষণা করা হয়।